সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন। গতানুগতিক শিক্ষার বাইরে আমরা কীভাবে শিক্ষার্থীদের গড়ে তুলছি—এই সেকশনে তার উত্তর পাবেন।
আমাদের মূল লক্ষ্য হলো মুখস্থ ও কেবল জিপিএ-৫ কেন্দ্রিক শিক্ষা থেকে বের হয়ে শিক্ষার্থীদের বাস্তব ও জীবনমুখী শিক্ষা প্রদান করা। প্রতিটি শিক্ষার্থীর মেধার সঠিক বিকাশ ঘটিয়ে তাদের স্বপ্নের পথে এগিয়ে নিতে আমরা কাজ করি।
আমাদের একাডেমির প্রধান নির্বাহী রাসেল মাহমুদ—যার রয়েছে ১০ বছরের শিক্ষকতা ও মেন্টরশিপ অভিজ্ঞতা। তার সরাসরি তত্ত্বাবধানে দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকরা পাঠদান করেন।
বই এক হলেও আমাদের উপস্থাপনা ভিন্ন। আমরা মুখস্থের পরিবর্তে উপলব্ধির ওপর জোর দিই। প্রতিটি বিষয় গল্পের মতো করে শেখানো হয়, যা দীর্ঘমেয়াদি মেধা বিকাশ নিশ্চিত করে।
৩য় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একাডেমিক পড়াশোনা হয়। পাশাপাশি পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও এডমিশনের জন্য স্পেশাল চ্যালেঞ্জিং ব্যাচ রয়েছে।
অবশ্যই। দুর্বল শিক্ষার্থীদের জন্য নিয়মিত সাপোর্ট ক্লাস এবং ওয়ান-টু-ওয়ান কাউন্সিলিংয়ের ব্যবস্থা রয়েছে।
নিয়মিত ক্লাস টেস্ট, সাপ্তাহিক পরীক্ষা এবং অধ্যায়ভিত্তিক মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতি যাচাই করা হয়।
নিয়মিত প্যারেন্টস মিটিং আয়োজন করা হয় এবং ডিজিটাল/সরাসরি মাধ্যমে শিক্ষার্থীর উপস্থিতি ও ফলাফল জানানো হয়।
“প্রস্তুতি হোক আস্থার সাথে, এগিয়ে চলুন সাফল্যের পথে”— আত্মবিশ্বাসই সাফল্যের প্রথম ধাপ। আমরা সেই আত্মবিশ্বাস গড়ে তুলি।
পড়ালেখার পাশাপাশি নৈতিকতা, সময়ানুবর্তিতা ও দেশপ্রেম বিষয়ে শিক্ষার্থীদের নিয়মিত উদ্বুদ্ধ করা হয়।
সরাসরি একাডেমিতে এসে অথবা ওয়েবসাইটের ভর্তি ফরম পূরণ করে আবেদন করতে পারেন। আমাদের প্রতিনিধি দ্রুত যোগাযোগ করবে।
হেল্পলাইন: ০১৬১০ ৭৮ ৭৬ ৭৯
ই-মেইল: asthaacademy032@gmail.com
Facebook: @আস্থা একাডেমি - Astha Academy